Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির উদ্যোগে বিজয় র‌্যালি অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

news capমহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি- অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি সকাল ৮ ঘটিকায় কালিবাড়ি মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক টি.এ রোড প্রদক্ষিন শেষে নিয়াজ মোহাম্মদ পার্কে অবস্থিত স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শেষ হয়। বিজয় র‌্যালিতে জেলা বিএনপির কারারুদ্ধ নেতাকর্মীদের মুক্তির দাবি সম্বলিত প্লে-কার্ড হাতে নেতাকর্মীরা মিছিল সহকারে অংশ গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট হারুন আল রশিদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো: জিল্লুর রহমান, সহ-সভাপতি এড. শফিকুল ইসলাম, সহ-সভাপতি এড. গোলাম সারোয়ার খোকন, যুগ্ম সম্পাদক (১) এড. আনিসুর রহমান মঞ্জু, সাবেক যুগ্ম সম্পাদক জেলা বারের সাধারণ সম্পাদক এড. তরিকুল ইসলাম খান রুমা, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মোমিনুল হক, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আবু শামীম মো: আরিফ, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এড. শামসুজ্জামান চৌধুরী কানন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: আলী আজম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: আজিম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাহীন, শামীমা বসির স্মৃতি, এড. ইসমত আরা, হুসপিয়ারা, দেলোয়ারা কবীর, শামসুন্নাহার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এড. আব্দুর রহিম গোলাপ, সদস্য সচিব বুলবুল আহমেদ মুসা, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ কবীর আখন্দ, সিনিয়র যুগ্ম সম্পাদক বায়েজিদ হেলাল, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশিকুল ইসলাম সুমন প্রমুখ। প্রেস রিলজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares