Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরায় বাসচাপায় দুই পথচারী নিহত

[Web-Dorado_Zoom]

hospital dom logo

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মুসলিম ও আরিফ নামে দুই পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ সদর উপজেলার সুহিলপুর ও মুসলিম সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের বাসিন্দা ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈনুর রহমান জানান, বিকেলে হবিগঞ্জের মাধবপুর থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজোর কুটি বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর-ঘাটুরা ২নং গ্যাস ফিল্ডস গেটের সামনে বাসটি পথচারী মুসলিম ও আরিফকে চাপা দেয়। পরে আশঙ্কায়জনক অবস্থায় তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

ওসি আরো জানান, সন্ধ্যায় নিহতদের পরিবার মামলা না করে লাশ নিয়ে যেতে আবেদন করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares