Main Menu

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় অনলাইন জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ৪

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া শহরে অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌর এলাকার শেরপুর মহল্লার ইয়াছিন বাবু, কাজীপাড়ার শাহীন সরকার, রোমান শাহ এবং নবীনগর উপজেলার রাজীব বণিক।
এসআরবি-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘খন্দকার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি’ নামের একটি কার্যালয়ে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালিত হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করতেন। কমিশনের মাধ্যমে লাভবান হওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তিকে মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়ায় অংশ নিতে উৎসাহিত করতেন। পাশাপাশি খেলোয়াড়দের কাছ থেকে অর্থ সংগ্রহ করে মূল এজেন্টের কাছে পাঠাতেন বলেও জানা গেছে।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares