Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচ চলাকালে দুই পক্ষের মারামারি, আহত ১

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচ চলাকালে দর্শনার্থীদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।
শনিবার বিকেলে শহরের মেড্ডা শ্মশানঘাটের বিপরীতে ইটাখলা এলাকায় নৌকাবাইচ চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকাবাইচ দেখতে আসা দর্শনার্থীদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে একজন আহত হন।
পরে রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়ার স্বেচ্ছাসেবক দল এবং নৌকায় থাকা ‘ঢেউ’ ও ‘নোঙর’ সংগঠনের সদস্যরা আহত ব্যক্তিকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
সংঘর্ষের ঘটনায় নৌকাবাইচ চলাকালীন কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares