ব্রাহ্মণবাড়িয়ায় আলিম পরীক্ষায় পাসের হার ৬১.৬৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯ জন
[Web-Dorado_Zoom]
২০২৬ সালের আলিম পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় পাসের হার ৬১ দশমিক ৬৯ শতাংশ। এ বছর জেলার ৯টি উপজেলার মোট ৮৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৬১ জন। জিপিএ-৫ পেয়েছেন ৯ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৩০৮ জন।
উপজেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে আশুগঞ্জ উপজেলা। এ উপজেলায় ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৩ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৮৯ দশমিক ০২ শতাংশ। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন ৪ জন।
অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার নবীনগর উপজেলায়। সেখানে ১৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৬ জন। পাসের হার ৪২ দশমিক ৯৩ শতাংশ। এ উপজেলায়ও জিপিএ-৫ পেয়েছেন ৪ জন।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৮১ জনের মধ্যে ৪৯ জন (৬০.৪৯ শতাংশ), বিজয়নগরে ৮৭ জনের মধ্যে ৭০ জন (৮০.৪৫ শতাংশ), নাসিরনগরে ৩০ জনের মধ্যে ২৬ জন (৮৬.৬৭ শতাংশ), কসবায় ১৯৭ জনের মধ্যে ১২৭ জন (৬৪.৪৬ শতাংশ), আখাউড়ায় ১১৪ জনের মধ্যে ৬৬ জন (৫৭.৮৯ শতাংশ) এবং বাঞ্ছারামপুরে ১০১ জনের মধ্যে ৭৪ জন (৭৩.২৭ শতাংশ) উত্তীর্ণ হয়েছেন।
জেলার সরাইল উপজেলায় এ বছর কোনো পরীক্ষার্থী ছিল না বলে ফলাফলের তালিকায় উল্লেখ করা হয়েছে।
সামগ্রিক ফলাফলে দেখা যায়, জেলায় আলিম পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ৬৯ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৯ জন।



















