Main Menu

বিজয়নগরে ধর্ষণের অভিযোগে জনতার হাতে যুবক আটক

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক নারীকে ধর্ষণের অভিযোগে জসিম মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
আটক জসিম মিয়া উপজেলার বুধন্তী ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১৯ বছর বয়সী ওই তরুণী নোয়াখালীর চাটখিল এলাকার বাসিন্দা। প্রায় আট মাস আগে নেত্রকোনার তপন মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। তার স্বামী বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর এলাকার একটি বেকারিতে কাজ করেন।
স্বামীর সঙ্গে দেখা করতে নোয়াখালী থেকে বাসযোগে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় আসেন ওই তরুণী। পরে কুমিল্লা থেকে সিলেটগামী একটি বাসে বিজয়নগরের উদ্দেশে রওনা হন তিনি। ওই বাসে জসিম মিয়াও যাত্রী ছিলেন। পাশাপাশি আসন হওয়ায় তাদের মধ্যে পরিচয় হয়।
ভুক্তভোগীর অভিযোগ, বিজয়নগরে না নেমে জসিম তাকে নিয়ে মাধবপুরে নেমে যান। পরে স্বামীর কাছে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে বিজয়নগরের সাতবর্গ এলাকায় নিয়ে যান। সেখানে একটি কারখানায় নিয়ে জসিম তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই তরুণী।
পরে স্বামীর কাছে পৌঁছে দেওয়ার কথা বলে জসিম তাকে সিএনজিচালিত অটোরিকশায় নিয়ে রওনা হন। বুধন্তী এলাকায় পৌঁছালে ভুক্তভোগীকে সিএনজি থেকে জোর করে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।
এ সময় বিষয়টি দেখে অন্য যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা জসিমকে আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares