Main Menu

বিজয়নগরে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ছু-রিকাঘা-ত

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চোর সন্দেহে আলী হোসেন নামে এক ব্যক্তিকে ছু-রিকাঘা-তে আহত করার অভিযোগ উঠেছে নাজমুল ইসলাম জনি (৩৪) নামে এক যুবকের বিরুদ্ধে। আহত আলী হোসেন মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে আলী হোসেনকে এলাকায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয় ইউপি সদস্যের ছোট ভাই মিজানুর রহমান তাঁকে নিজের বাড়িতে নিয়ে খাবার দেন। পরে একই রাতে গ্রামের আলমগীর মিয়ার ছেলে নাজমুল ইসলাম জনি ধা-রা-লো অ-স্ত্র দিয়ে তাঁর পিঠ ও হাতে আঘা-ত করেন বলে অভিযোগ রয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে গ্রামবাসীর উদ্যোগে আহত ব্যক্তিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আহত ব্যক্তি নিজের নাম আলী হোসেন এবং বাড়ি সিলেট জেলার বাজিতপুর এলাকায় বলে জানিয়েছেন। তাঁর বাবার নাম আব্দুর রশিদ ও মায়ের নাম রাবিয়া বলে জানান তিনি।
এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত জনি মাদক সেবনের সঙ্গে জড়িত। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আগে থেকেই উদ্বেগ ছিল বলে দাবি তাঁদের।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে আয়োজিত সালিশে অভিযুক্তের বাবা আলমগীর মিয়া ছেলের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, তাঁর ছেলে নেশার টাকার জন্য তাঁকেও নির্যাতন করে এবং তাঁর কথা শোনে না।
আলমগীর মিয়া ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, তাঁর ছেলে ধা-রালো অ-স্ত্র দিয়ে ওই ব্যক্তির পিঠ ও হাতে আঘা-ত করেছে। ঘটনার পর তিনি নিজেই বিষয়টি এলাকার লোকজনকে জানিয়েছেন। পাশাপাশি আহত ব্যক্তির চিকিৎসার ব্যয়ভার বহনের আশ্বাস দিয়েছেন।
খবর পেয়ে ইসলামপুর পুলিশ ফাঁড়ির এএসআই রাশেদুল ইসলাম ঘটনাস্থলে যান। তিনি জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছেন, ওই ব্যক্তিকে চোর সন্দেহ করে হামলার ঘটনা ঘটেছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আ-ঘা-তের চিহ্ন রয়েছে। গ্রামবাসীর সহযোগিতায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares