বাঞ্ছারামপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৫ জনকে জরিমানা
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অবৈধ গ্যাস সংযোগ ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। অভিযানে ১০টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং পাঁচটি অবৈধ রাইজার স্থায়ীভাবে কর্তন করা হয়েছে। এ ছাড়া পাঁচজনকে মোট ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাঞ্ছারামপুর সদর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে পাঁচটি স্পট পরিদর্শন করা হয়। এ সময় ৬২ ডিবি গ্যাস ব্যবহৃত ১০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বিজিডিসিএলের দেওয়া তথ্য অনুযায়ী, আবাসিক সংযোগে বাণিজ্যিকভাবে গ্যাস ব্যবহারের দায়ে দুটি সংযোগ (২ ডিবি) বিচ্ছিন্ন করা হয়। অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহারের কারণে একটি সংযোগের (৮ ডিবি) গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। অবৈধ গ্যাস সংযোগ গ্রহণের দায়ে পাঁচটি সংযোগ (৪ ডিবি) এবং নকশাবহির্ভূত ব্যবহারের কারণে দুটি সংযোগ (৫ ডিবি) বিচ্ছিন্ন করা হয়।
এ ছাড়া অভিযানে পাঁচটি অবৈধ গ্যাস রাইজার স্থায়ীভাবে কর্তন করা হয়েছে। বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচজন ব্যক্তিকে মোট ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অবৈধ গ্যাস সংযোগ, অনুমোদনবহির্ভূত ব্যবহার ও গ্যাসের অপচয় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
« ‘কালোবাজারি ধরলে টিকিট পাব কোথায়?’—ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনের বক্তব্যে সমালোচনার ঝড় (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়ায় এনপিবির ১ম বর্ষপূর্তি উদযাপন »



















