Main Menu

বাঞ্ছারামপুরের নতুন ইউএনও তারিকুল ইসলাম

[Web-Dorado_Zoom]

বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তারিকুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। প্রেষণে শিক্ষা ছুটি শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে যোগদান করা এ কর্মকর্তাকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদাধিকারবলে সদ্য নিয়োগ পাওয়া ইউএনও তারিকুল ইসলাম আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা গত বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।  বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৬তম ব্যাচের ওই কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন।

তারিকুল ইসলামকে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্তকৃত কর্মকর্তাকে পদায়নের পর তার নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য The Code of Criminal Procedure, 1898 এর section-144 এর ক্ষমতা অর্পণ করা হলো।

তিনি আগামী ১৮ জানুয়ারির মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় আগামী ১৮ জানুয়ারি অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত  বলে গণ্য হবেন।
নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares