Saturday, January 17th, 2026
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জরিমানা, ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন রুমিন ফারহানা
সরাইলে নির্বাচনী কার্যক্রম পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের একাংশ) আসনে এনপির বিদ্রোহী (বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথোপকথনের এক পর্যায়ে রুমিন ফারহানা উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন এবং অসৌজন্যমূলক ভাষায় কথা বলেন। একপর্যায়ে তিনি ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ করে বলেন, ‘আমি না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না।’ ঘটনার পরপরইRead More
বাঞ্ছারামপুরের নতুন ইউএনও তারিকুল ইসলাম
বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তারিকুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। প্রেষণে শিক্ষা ছুটি শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে যোগদান করা এ কর্মকর্তাকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদাধিকারবলে সদ্য নিয়োগ পাওয়া ইউএনও তারিকুল ইসলাম আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা গত বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৬তম ব্যাচের ওই কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়Read More
তাসনিম জারার মতো ক্রাউডফান্ডিং চান আতাউল্লাহ
রাজনীতিতে স্বচ্ছতা ও জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে চিকিৎসক ও জনস্বাস্থ্যকর্মী তাসনিম জারার অনুসৃত ক্রাউডফান্ডিং মডেলের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন রাজনীতিক আতাউল্লাহ। সম্প্রতি এক ফেসবুক পোস্টে আতাউল্লাহ লিখেন, স্বাধীনতার অর্ধশতক পেরিয়েও রাজনীতি ও রাষ্ট্র আজও পুরোপুরি জনসাধারণের হয়ে উঠতে পারেনি। এর প্রধান কারণ—পেশিশক্তি গোষ্ঠীর কালো টাকা ও পোষা মাস্তানের পেশিশক্তির ওপর নির্ভরশীল নির্বাচন ব্যবস্থা। যে ক্ষমতা টাকার জোরে ও ভয় দেখিয়ে দখল করা হয়, সে ক্ষমতা শেষ পর্যন্ত তার উৎসের প্রতিই দায়বদ্ধ থাকে, জনগণের প্রতি নয়। প্রশ্ন হলো—এই অবস্থা কি অনন্তকাল চলতেই থাকবে? আমরা এই পুরনো, পচে যাওয়া রাজনৈতিক সংস্কৃতিRead More
কসবায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রুবেল আহমেদ : কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এ এস মনিরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া। বিনাউটি ইউপি সদস্য হারিজ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মুসলিম উদ্দিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখর উদ্দিনRead More
বিজয়নগরে বান্নি মেলায় প্রকাশ্যে জুয়ার আসর, পুলিশের নীরবতায় ৩–৪ ঘণ্টা চলার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আব্দুল্লাপুর এলাকায় আয়োজিত গ্রামীণ বান্নি মেলায় প্রকাশ্যে জুয়া খেলার আসর বসার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পুলিশের নীরবতা ও গাফিলতির সুযোগে প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা ধরে এ জুয়া খেলা চলেছে। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার বিকেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই এলাকায় গুঞ্জন চলছিল আব্দুল্লাপুর এলাকায় বান্নি মেলা বসবে কি না। বিষয়টি নিয়ে স্থানীয়রা বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন। এ সময় থানায় উপস্থিত কয়েকজন সংবাদকর্মীর সামনেই ওসি স্পষ্টভাবে জানান, বান্নি মেলা বসতে দেওয়া হবে না এবং দায়িত্বরত ডিউটি অফিসারকেRead More
নির্বাচনকে বাধাগ্রস্ত করার কারও সাধ্য নাই: শফিকুল আলম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের ব্যাপারে কোনো সংশয় নেই, বিন্দুমাত্র সংশয় নেই। নির্বাচন খুব ভালোভাবে হবে। সংশয়ের কথা আসছে কোথা থেকে? এই নির্বাচনকে ডিস্টার্ব করার কারও সাধ্য নাই। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রেস সচিব এ কথা বলেন। শফিকুল আলম বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন হবে। কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হবে না। শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন হবে। এযাবৎকালে যতগুলো নির্বাচন দেখেছেন, এটি সবচেয়ে ভালো একটি নির্বাচন হবে। ভালো নির্বাচন করার যেগুলো কাজ, সেগুলো তোRead More
রুমিন ফারহানার উঠান বৈঠকে ধাক্কা লাগা নিয়ে সংঘর্ষ, আহত ২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার উঠান বৈঠককে কেন্দ্র করে দুই দল যুবকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ব্যারিস্টার রুমিন ফারহানা উঠান বৈঠকে পৌঁছানোর পরপরই অনুষ্ঠানে আসা দুই যুবকের মধ্যে ধাক্কা লাগা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অনুষ্ঠানস্থলের পাশেই দুই পক্ষের লোকজন লাঠি-সোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,Read More



















