Main Menu

বাঁশপট্টি ইৎসুতে সড়ক বাজার কমিটির সহ-সভাপতি খোকন গ্রেফতার

[Web-Dorado_Zoom]


ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজারের পুরাতন বাঁশ বাজারের লীজ দেওয়া খাস জায়গার সীমানা নির্ধারণের সময় সরকারি কর্মচারীদের উপর হামলার মামলায় সড়ক বাজার কমিটির সহ-সভাপতি জহিরুল ইসলাম খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে শহরের বাগান বাড়ির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। খোকন সরকারি কর্মচারীদের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া পৃথক দুটি মামলার এজহার নামীয় আসামী বলে জানিয়েছে পুলিশ।

খোকন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেলে জিএস নির্বাচিত হয়েছিলেন। তিনি সড়ক বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ও “বস্ত্র বিতান” নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, সরকারি কর্মচারীদের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া পৃথক দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares