Main Menu

বড়হরনে রেলওয়ের ডোবা অবৈধভাবে ভরাটের প্রতিবাদে এলাকাবসীর মানববন্ধন

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের জলাশয়ে অবৈধভাবে বালু ভরাট করায় মানববন্ধন ও প্রতিবাদ করেছে স্থানীয় এলাকাবাসী। রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড় হরন এলাকার স্থানীয় শতাধিক এলাকাবাসী এই মানববন্ধন করেন।

মাবনবন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, আশিকুল ইসলাম ও উম্মেদ গংসহ এলাকার কিছু ভূমিদস্যূ রেল লাইনের জলাশয়ের জায়গা লিজ নেওয়ার কথা বলে প্রকাশ্যেই ভেকু মেশিন দিয়ে বালু ফেলে ভরাট করছেনে।এতে স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা আরও জানান, সরকারি রেলওয়ের জায়গা লিজ নেওয়ার নাম করে ভূমিদস্যূরা যেন জলাশয় ভরাট করতে না পারে। সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষন করেন তারা। এসময় এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য বেলাল মিয়া, আমেনা বেগমসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে এলাকার শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

স্থানীয়রা জানান, আশিকুল ইসলাম বড় হরণ ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও উম্মেদ হাসান অভিভাবক সদস্য। রেলের জলাশয়ের ৩৮ শতক জায়গা মৎস্য লিজ আনেন হোসেন মিয়া। এছাড়া হোসেন মিয়া, আব্দুল্লাহ আল বাকি বিল্লাহ, আওয়াল মিয়া, সাবেক ইউপি সদস্য সালাম মিয়া, দেলোয়ার হোসেন, শাহনূর ইসলাম ও হানিফ মিয়া রেলের কাছ থেকে অন্য জায়গাও বানিজ্যিক লিজ এনেছেন। কিন্তু তাদের জায়গা আশিকুল ও উম্মেদ দখলে নিয়েছেন। হোসেন মিয়ার লিজ নেওয়া জলাশয়ের জায়গায় বালু ফেলে ভরাট করছেন আশিকুল ও উম্মেদ।

তবে অভিযোগ অস্বীকার করে উম্মেদ হাসান বলেন, জলাশয়ের জায়গাটি আমরা মাদ্রসার নামে রেলওয়ের কাছ থেকে বানিজ্যিক লিজ এনেছি। জায়গাটি বালু ফেলে ভরাটের জন্য রেলওয়ের কানুনগো আমাদের মৌখিক নির্দেশ দিয়েছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares