Main Menu

পৌর আওয়ামী লীগকে একটি অপ্রতিরোধ্য সাংগঠনিক শক্তিতে বলিয়ান করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে —-উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

[Web-Dorado_Zoom]

dscn6035স্টাফ রিপোর্টার ॥শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মুসলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, শাহ আলম সরকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা খানম নিশাত প্রমুখ।

পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোঃ জামাল খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, সহ সভাপতি আবেদুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম খান রনিসহ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সকল ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, পৌর আওয়ামী লীগকে একটি অপ্রতিরোধ্য সাংগঠনিক শক্তিতে বলিয়ান করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি এ সময় আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে যাচ্ছে। তাই এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares