Main Menu

নিজের বিরুদ্ধে করা ঝাড়ু মিছিল নিয়ে যা বললেন রুমিন ফারহানা

[Web-Dorado_Zoom]
নিজের বিরুদ্ধে আশুগঞ্জ উপজেলা বিএনপির ঝাড়ু মিছিল ও অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, রাজনীতিতে ভিন্নমত, মিছিল-মিটিং ও প্রতিবাদ কর্মসূচি স্বাভাবিক বিষয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, “রাজনীতিতে এটা হয়। এটা কিছু না। রাজনীতিতে ভিন্নমত থাকবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে। রাজনীতিতে মিছিল-মিটিং হবে, সেটাই তো রাজনীতি। এগুলো সবই স্বাভাবিক।”
গত ১২ সেপ্টেম্বর সংসদে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে আশুগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেন। এ সময় তারা বক্তব্য প্রত্যাহারের দাবি জানান এবং তা না হলে রুমিন ফারহানাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দেন।
শুক্রবারের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আশুগঞ্জের আব্দুল কাদির শাহ পাঠাগার। অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রুমিন ফারহানা। এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares