Main Menu

নাসিরনগরে সালিশে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষ, নিহত ১

[Web-Dorado_Zoom]

নাসিরনগরে সালিশ-বৈঠকে বাকবিতণ্ডা থেকে দুই পক্ষের সংঘর্ষে আমীর আলী (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দাঁতমণ্ডল গ্রামে এ ঘটনা ঘটে। আমীর আলী দাতমণ্ডল গ্রামের মো. রফিজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক সপ্তাহ আগে ঢাকার কেরানীগঞ্জে মহিদ আলীর ছেলে সুজন মিয়ার ব্যাগের কারখানায় গিয়ে লাফিলুদ্দির ছেলে সাকিল সুজনের এক কর্মচারীকে লাঞ্ছিত করে। এ ঘটনাকে কেন্দ্র করে সুজন ও সাকিলের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে সুজনকে মারধর করা হয়। এ ঘটনা কিছুদিন পর ঢাকা থেকে দুজনই নিজ বাড়ি নাসিরনগর আসে। বাড়িতে এসে সামাজিকভাবে শেষ হওয়ার জন্য বুধবার বিকালে সালিশে বসে। বৈঠক চলাকালে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় আমীর আলী নামে এক ব্যক্তি আহত হন। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে একজন মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ণন্ত্রণে আনার চেষ্টা করে।’






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares