নাসিরনগরে দুপুরে মিছিলে অংশ, রাতেই গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অনিক (২২) নামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার পর সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রোববার দিবাগত (১ নভেম্বর) রাতে উপজেলা সদরের কলেজ মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অনিক নাসিরনগর উপজেলার নূরপুর মধ্যপাড়া এলাকার মিলন মিয়ার ছেলে। তাঁর বাবা জানান, অনিক পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক।
জানা গেছে, গত রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার গুনিয়াউক সড়কে উপজেলা ছাত্রলীগ নেতা নাসিমুল রহমান আকাশের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। ওই মিছিলে অনিক অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনিকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। পুলিশের বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
« নবীনগরে মেঘনা নদী থেকে সেলসম্যানের মরদেহ উদ্ধার (Previous News)



















