নাসিরনগরে আচরণবিধি ভঙ্গ করায় জামায়াত প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা
[Web-Dorado_Zoom]
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে জামায়াত প্রার্থী আমিনুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সার ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সার জানান, জামায়াতের প্রার্থী নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আচরণবিধি ভঙ্গ করে তোরণ নির্মাণ করে। যা নির্বাচনি আচরণ বিধিমালা লঙ্ঘণ। এছাড়া ৭ এর ম ধারা ভঙ্গ করে জামায়াত প্রার্থী রঙিন ব্যানার ব্যবহার করেন। জামায়াতের প্রার্থী তার প্রতীক নির্দিষ্ট সাইজের বাইরে তৈরি করে প্রদর্শন করে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় জামায়াতে ইসলামীর প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
« ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান সাংবাদিক নেতা জাকারিয়া কাজলের মৃত্যু (Previous News)



















