Main Menu

Sunday, February 8th, 2026

 

এমপি নির্বাচিত হলে নবীনগরে ইনসাফ প্রতিষ্ঠা করব : তাপস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলার নাটঘর গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নাটঘর ঋষিপাড়া ও নাটঘর উচ্চ বিদ্যালয় মাঠে পৃথকভাবে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে জাহের মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি তাপস আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমাকে একবার সুযোগ দিন। ২০১৮ সালে আমি নির্বাচন করেছিলাম, তখন ভাগ্য সহায় ছিল না। আমাদের তেমন কিছু করারও সুযোগRead More


বিজয়নগরে লিফলেট বিতরণ ও নির্বাচনী সভার আয়োজন করেছে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লিফলেট বিতরণ ও নির্বাচনী সভার আয়োজন করেছে বিএনপি। শনিবার দিনব্যাপী উপজেলার পাহাড়পুর ইউনয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ সময় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ভোট ডাকাতির কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। আজকে যদি আমরাও ভোট ডাকাতির সঙ্গে জড়িত হই, তিন দিন পর আমাদেরও আওয়ামী লীগের মতো বিদায় হতে হবে। তাই এই কথাটা আমাদের নেতাকর্মীদের স্মরণ রাখতে হবে। কারণ আওয়ামী লীগ ভারতে পালিয়েছে, আমাদেরRead More


রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় সরাইলে ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সরাইল উপজেলা ছাত্রদলের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। শুক্রবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি জোট মনোনীত প্রার্থীকে বাদ দিয়ে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাদের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনকে ঘিরে যৌথবাহিনীর চেকপোস্ট ও টহল, ট্রাফিক আইনে ৩১ মামলা

নির্বাচনকে ঘিরে যেকোন ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার (৭ ফেব্রুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সড়কে শৃঙ্খলা বজায় রাখতে জেলার বিভিন্ন স্থানে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিচালিত হয়। চেকপোস্ট তল্লাশি চলাকালীন ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে প্রসিকিউশন দাখিল করা হয় এবং তাৎক্ষনিক বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ও রেজিস্ট্রেশন বিহীন ২৮ টি মোটরসাইকেল ও ১টি সিএনজি আটক করা হয়। এছাড়াও বিভিন্ন অপরাধে ট্রাফিক আইনে ৩১ টি প্রসিকিউশন দাখিলRead More


আখাউড়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও বিক্রি রশিদ না দেওয়ার দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (৭ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজার এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ। উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, তন্তর বাজার এলাকায় বেশি দামে গ্যাস বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় তাজ ট্রেডিং কর্পোরেশনকে এক লাখ টাকা এবং আমিন ইলেকট্রনিকস কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ বিষয়েRead More


কসবায় ধানের শীষের প্রার্থী পিতার পক্ষে কন্যা প্রচারনা ॥ করছেন সভা ও উঠান বৈঠক

রুবেল আহমেদ ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বয়োজৈষ্ঠ ধানের শীষের প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন মেয়ে মেহবিন রহমান মুনিয়া। উপজেলা বিএনপির নারী নেত্রীদের সাথে নিয়ে ক্লান্তিহীন গ্রামের পর গ্রাম ঘুরে বেড়াচ্ছেন তিনি। যোগ দিচ্ছেন বিভিন্ন সভা ও উঠান বৈঠকে। এতে নারী ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের আদর্শ সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও ১ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রিয়াদুল ইসলাম রিয়াদের বাড়িতে এলাকার নারীদের নিয়ে উঠান বৈঠক করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারম্যানেরRead More


নাসিরনগরে আচরণবিধি ভঙ্গ করায় জামায়াত প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে জামায়াত প্রার্থী আমিনুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সার ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সার জানান, জামায়াতের প্রার্থী নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আচরণবিধি ভঙ্গ করে তোরণ নির্মাণ করে। যা নির্বাচনি আচরণ বিধিমালা লঙ্ঘণ। এছাড়া ৭ এর ম ধারা ভঙ্গ করে জামায়াত প্রার্থী রঙিন ব্যানার ব্যবহার করেন। জামায়াতের প্রার্থী তার প্রতীক নির্দিষ্ট সাইজের বাইরে তৈরি করে প্রদর্শন করে।Read More


This site is protected by wp-copyrightpro.com