Main Menu

নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ৮ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে অ্যাডভোকেট বিনয় চক্রবর্তীকে আহ্বায়ক এবং শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলকে সদস্য সচিব করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে নবীনগর কেন্দ্রীয় কালীবাড়িতে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
এর আগে সভার দ্বিতীয় অধিবেশনে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হরিপদ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে উপস্থিত সবার সম্মতিক্রমে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—বিপুল সাহা, অধ্যাপক অঞ্জন নাগ, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, সিতানাথ সূত্রধর, মানিক বিশ্বস ও টিটন দাস।
অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন পরিষদের নেতা প্রদীপ কুমার দেবনাথ, সুবীর দাস ও প্রদীপ বিশ্বাস; নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য; উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অজন্ত ভদ্রসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ।
এদিকে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে বলেন, “হিন্দুরা সংখ্যালঘু—এই শব্দটি কখনো ব্যবহার করবেন না। আমরা সবাই ভাই ভাই। একত্রে মিলেমিশে সম্প্রীতির সঙ্গে বসবাস করব। আপনাদের সুখে-দুঃখে আমি পাশে থাকব।”
একই সঙ্গে নবগঠিত আহ্বায়ক কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদ দেন সংসদ সদস্য।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares