Main Menu

নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা(ভিডিও)

[Web-Dorado_Zoom]

hossainডেস্ক ২৪::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হোসেন সরকারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যায় বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের পার্টি অফিস থেকে বের হওয়ার পর  তার উপর এ  হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসে।এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, হোসেন সরকার পার্টি অফিস থেকে বের হবার পর বীরগাঁও চকবাজারে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে বেধরক কুপায় এ সময় তার মাথায়, পায়ে  ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares