
স্থানীয়রা জানায়, হোসেন সরকার পার্টি অফিস থেকে বের হবার পর বীরগাঁও চকবাজারে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে বেধরক কুপায় এ সময় তার মাথায়, পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
