Main Menu

নবীনগরে বিল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের চাষের জমি থেকে সাদ্দাম হোসেন(৩৫) নামে এক ভ্যানচালক মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশরাফপুর গ্রামের দৌলতপুর বিলের চাষের জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদ্দাম হোসেন উপজেলার বিদ্যাকুট গ্রামের আব্দুল সাত্তার মিয়ার ছেলে।

এ বিষয়ে নবীনগর থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাদ্দাম ভ্যান গাড়ি চালায়। গতকাল সকালে বাসা থেকে বের হয়, এরপর তার কোন যোগাযোগ নেই। শুক্রবার সকালে বিলের চাষের জমিতে রশি দিয়ে বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে মারধর হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares