Main Menu

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর নিহত

[Web-Dorado_Zoom]

Electricity_deathব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একরাম হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (১৬ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত একরাম ওই গ্রামের দক্ষিণ-পূর্বপাড়ার মুজিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, সকালে বাড়ির পাশের একটি গাছে উঠে ডাল কাটছিলো একরাম। ডালটি পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে আটকে গেলে একরাম পা দিয়ে ডালটি সরানোর চেষ্টা করে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় একরাম।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. নজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares