Main Menu

নবীনগরে ফ্রি চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ 

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার জিনদপুর  ইউনিয়নের মালাই গ্রামে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামুল্যে ঔষধ বিতরন অনুষ্ঠিত হয়। ঢাকায় প্রতিষ্ঠিত ‘স্বপ্নালোড়ন’ নামে আত্মমানবতার সেবায় এই সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আকরামুজ্জামান শুভ’র স্মরণে তার নিজ গ্রামের বাড়ি উপজেলার মালাই গ্রামে  শনিবার (০২.০৩)এই ফ্রি চিকিৎসা ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত এ ক্যাম্পিং-এ মেডিসিন ও ডেন্টাল বিভাগে এর ৯ জন ডাক্তার প্রায় ১২শত রোগীকে চিকিসাসেবা ও বিনামূল্যে ঔষদ বিতরণ করেন। ‘স্বপ্নলোড়ন’ সারা বাংলাদেশে আত্মমানবতার সবোর পাশাপাশি গত ৭ বছর ধরে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকরামুজ্জামান শুভ’র স্মরণে নবীরগরে মালাই গ্রামে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছে। এ চিকিৎসা ক্যাম্পিং উদ্বোধন করেন বিশিষ্ঠ রাজনীতিবিদ ব্যারিস্টার জাকির আহম্মেদ,বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্ঠা শুভ’র পিতা মোঃ তৌফিকুল ইসলাম, ভার্চুয়ালি যোগ দেন উপদেষ্ঠা পুলিশ বিভাগের ঢাকা জেলার ডিআইও-১ রনোজিত রায়,রংপুর মেডিকেল কলেজের পরিচালক ডাঃ মো ইউনুস,স্থানীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares