Main Menu

পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২ মার্চ) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটাই উত্তর ইউনিয়নের হাজী আবু মিয়ার ছেলে জুনায়েদ (২৩) ও পৌরশহরের পশ্চিম মেড্ডার নোয়াব আলী ছেলে আব্দুল হাই (৪০)। আহতরা হলেন, হৃদয় (২২), শাহ আলম (৩৪), আকরাম (১৮)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি শহর থেকে বের হয়ে বিশ্বরোড এলাকার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি যখন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকায় আসে ঠিক তখন অপরপ্রান্ত থেকে আসা একটি পিকআপ অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই আব্দুল হাই নামের এক যাত্রী মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনার সময় জুনায়েদ নামের আরেক যুবকের মৃত্যৃ হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করে এবং আহত বাকি তিনজন যাত্রীকে চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি করান।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ থানায় এবং আরেকজনের সদর হাসপাতাল মর্গে রাখা আছে। তাদের পরিবার অভিযোগ দিলে আইনাগত ব্যবস্থা নেওয়া হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares