Main Menu

নবীনগরে পুলিশ সদস্যকে কামড় দিয়ে পালিয়েছে খুনের মামলার আসামী 

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়েছে হালিম মিয়া (৩০) নামে এক আসামি। শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া হালিম মিয়া নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের মাসুদ হত্যা মামলা ও চাঁদাবাজী মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। সে খাগাতুয়া গ্রামের কাদির মিয়ার ছেলে।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, খাগাতুয়া গ্রামের মাসুদ হত্যা ও চাঁদাবাজী মামলার অন্যতম আসামি মো. হালিম মিয়া উপজেলার রতনপুর ইউনিয়নে অবস্থান করছেন এমন খবর পেয়ে নবীনগর থানা পুলিশ খাগাতুয়া গ্রামে অভিযান চালায়। শনিবার সন্ধ্যার দিকে হালিমকে গ্রেফতার করা হয়। এসময় নবীনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল আরিফ তার হাতে হাতকড়া লাগানোর সময় আসামি হালিম তার হাতে কামড় দিয়ে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. সিরাজুল ইসলাম জানান, আসামি হালিম মিয়া হত্যা ও চাঁদাবাজী মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার কালে পুলিশের হাত কামড়ে পালিয়ে যায় সে। এসময় স্থানীয়রা পুলিশকে অসহোযোগিতা করেন। আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করায় খাগাতুয়া গ্রামের বিজয় মিয়াকে আটক করেছে পুলিশ। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

 






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares