Main Menu

নবীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে র‍্যালী, আলোচনা সভা, প্রশিক্ষণের সনদ, যুব ঋণের চেক ও ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

দিবসটি পালনে বুধবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে নবীনগর উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালি পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভায় মিলিত হন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির ।

উপজেলা নির্বাহী অফিসার তারভির ফরহাদ শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মাহামুদা জাহান, মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি আবু কাউছার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মানজুরের আলম, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা শংকর কর্মকার, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, সহ বিভিন্ন সংগঠনের উদ্যোক্তারা।

সভা শেষে উদ্যোক্তা, সফল সংগঠক ও সংগঠনের মাঝে ৮ লক্ষ টাকার চেক বিতরণ ও ১২ জনকে সনদ প্রদান করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares