Main Menu

তেল কম দেওয়ায় ভাদুঘর হুজুরবাড়ির আরেফিন ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি ৫ লিটার জ্বালানি তেলে ২০০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় এক তেল বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর হুজুরবাড়বাড়ি মোড় এলাকায় মেসার্স আরেফিন ট্রেডার্স নামের একটি জ্বালানি তেল বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রতিষ্ঠানটিতে প্রতি ৫ লিটার তেলে ২০০ মিলিলিটার কম দেওয়ার বিষয়টির সত্যতা পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক মুসলিম আহমেদ শাহেদ বিষয়টি স্বীকার করে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স আরেফিন ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়। অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে সতর্ক করে দেওয়া হয়। ভবিষ্যতে একই ধরনের অনিয়ম দ্বিতীয়বার ঘটলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। মেসার্স আরেফিন ট্রেডার্সে পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেল বিক্রি করা হয়।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, মেসার্স আরেফিস ট্রেডার্সে পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেল বিক্রি করা হয়। প্রতিষ্ঠানটি প্রতি লিটারে ক্রেতাদের কম তেল দিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে প্রতি পাঁচ লিটার তেলে ২০০ মিলিলিটার করে কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির মালিক মুসলিম আহমেদ শাহেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।পাশাপাশি এ ধরনের অনিয়ম সংশোধনের জন্য তাকে সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares