Main Menu

তিতাস গ্যাসের ২৫ নং কুপের খনন কাজের উদ্বোধন

[Web-Dorado_Zoom]

brahmanbaria gaz photo

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিঃ এর তিতাস গ্যাসের ২৫ নং কূপের খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পেট্রোবাংলার পরিচালক অপারেশন জামিল আহাম্মেদ আলীম এ কাজের উদ্বোধন করেন। এসময় বিজিএফসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ কামরুজ্জামানসহ বাপেক্স বিজিএফসিএলের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। কূপটির খনন কাজ আগামী ৩ মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। খনন কাজ শেষ হলে দৈনিক প্রায় ২০-২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতিয় গ্রীডে সরবরাহ করা হবে। এডিবি ও জিওবি অর্থায়নে ৪৮০ কোটি টাকা ব্যায়ে চীনের সরকারী প্রতিষ্ঠান সিনো পেক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস কর্পোরেশন খনন কাজ করছে। তাছাড়া এই প্রকল্পের আওয়তায় আরও ৩ টি কূপ খনন করা হবে।
তিতাস গ্যাস ফিল্ড থেকে বর্তমানে জাতিয় গ্রীডে দৈনিক প্রায় ৫২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবারহ করা হয় ক’পটি কাজ শেষ হলে তা দৈনিক ৫৪৫ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে। এবং বিজিএফসিএলের মোট উৎপাদনের পরিমান দাঁড়াবে দৈনিক ৮৪৫ মিলিয়ন ঘনফুট।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares