Main Menu

তিতাস কমিউটারে আগুন দেওয়ার ঘটনায় আটক রুনি ও মোরছালিনের বাড়ি কুমিল্লায়

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। আটক দুজন হলেন মো. রুনি (২৬) ও মোরছালিন (১৮)। তাঁদের বাড়ি কুমিল্লায়।
বুধবার (১১ নভেম্বর) রাত ৩টা ৪০ মিনিটের দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়সংলগ্ন শান্টিং লাইনে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি ওয়াশিং কার্যক্রম শেষে শান্টিং লাইনে রাখা ছিল। এ সময় দুর্বৃত্তরা ট্রেনটির ‘ট’ বগিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এতে ‘ট’ বগির সাতটি টু-সিটার ও চারটি ফোর-সিটারসহ মোট ১১টি আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া পাশের ‘জ’ বগির আসনগুলোতে পেট্রোল বা ডিজেলজাতীয় দাহ্য পদার্থ ছিটানো অবস্থায় পাওয়া যায়।
ঘটনার পর সন্দেহভাজন হিসেবে রুনি ও মোরছালিনকে আটক করা হয়। তবে অগ্নিসংযোগের ঘটনায় তাঁদের সম্পৃক্ততার বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।
অগ্নিকাণ্ডের কারণে তিতাস কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা ৩০ মিনিট পর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares