Main Menu

কসবা স্বর্ণ ও নগদ টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন কসবার অটোরিকশা চালক

[Web-Dorado_Zoom]
সততা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অটোরিকশা চালক মো. দেলোয়ার হোসেন। এক নারী যাত্রীর ফেলে যাওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে তিনি স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এক নারী যাত্রী জমশেরপুর থেকে চারগাছ বাজারে অটোরিকশাযোগে আসেন। গন্তব্যে পৌঁছে তিনি অসাবধানতাবশত অটোরিকশায় একটি ব্যাগ রেখে বাসায় চলে যান। ব্যাগটিতে প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং ৫০ হাজার টাকা ছিল বলে জানা গেছে। বাড়িতে পৌঁছানোর পর ব্যাগের কথা মনে হলে ওই নারী দ্রুত চারগাছ বাজারে এসে ব্যাগের খোঁজ করতে থাকেন। এদিকে যাত্রী নামিয়ে দেওয়ার প্রায় এক ঘণ্টা পর অটোরিকশা চালক মো. দেলোয়ার হোসেন তার গাড়িতে ব্যাগটি দেখতে পান।
ব্যাগের মালিককে খুঁজে বের করার চেষ্টা করে তিনি চারগাছ বাজারে এসে ওই নারীর হাতে ব্যাগটি অক্ষত অবস্থায় ফিরিয়ে দেন।
দেলোয়ার হোসেনের এ সততায় মুগ্ধ হয়ে স্থানীয়রা তার ভূয়সী প্রশংসা করছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমেও তার এই মানবিক ও সৎ কাজের প্রশংসা করেছেন।
স্থানীয়দের মতে, বর্তমান সময়ে এমন সততার ঘটনা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares