কসবা থেকে ৮ মামলার আসামি ও দুই বছরের সাজাপ্রাপ্ত ‘ওসি কামাল’ গ্রেপ্তার
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে চাঁদাবাজি, ডাকাতি, মাদক, হত্যাচেষ্টা, পুলিশ অ্যাসল্ট ও সন্ত্রাসবিরোধী মামলাসহ আটটি মামলার আসামি এবং দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি কামাল হোসেন ভুঁইয়া প্রকাশ ওসি কামালকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামাল হোসেন ভুঁইয়া (৫৩) সৈয়দাবাদ গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম হাজী আব্দুল কাইয়ুম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। কসবা থানার ২০২৪ সালের ২৯ মে দায়ের করা একটি ডাকাতির প্রস্তুতি মামলায় (মামলা নং-৩০, জিআর-১৮৬/২৪) আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন। ওই মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার এড়াতে কামাল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে কসবা থানায় চাঁদাবাজি, ডাকাতি, মাদক, হত্যাচেষ্টা, পুলিশ অ্যাসল্ট ও সন্ত্রাসবিরোধী মামলাসহ মোট আটটি মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
« কসবায় সাব্বির হত্যা মামলার আরেক আসামি ঢাকায় গ্রেপ্তার (Previous News)



















