Main Menu

কসবা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশকে অব্যাহতি:: মনির হোসেন নতন সাধারণ সম্পাদক

[Web-Dorado_Zoom]

manir-hosinকসবা প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ কসবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশের বিরুদ্ধে দলীয পদ থেকে অব্যাহতি ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে কসবা উপজেলা শাখা ছাত্রলীগ কর্তৃক প্রদও লিখিত অভিযোগ পত্র এবং উপজেলা শাখা ও সকল ইউনিয়ন শাখা ছাত্রলীগের লিখিত অনান্থা প্রদানের ভিওিতে বাংলাদেশ ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মাসুম বিল্লাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো:তাজুল ইসলণাম আপন যুক্ত স্বাক্ষরে অভিযুক্ত এমদাদুল হক পলাশকে বাংলাদেশ ছাত্রলীগ কসবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এর দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করে কসবা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক(১) মো:মনির হোসেনকে উক্ত উপজেলা শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব গত ৩ডিসেম্বর ২০১৫ইং প্রদান করেছেন।

লিখিত বার্তায় জেলা ছাত্রলীগ এমদাদুল হক পলাশের অব্যাহতি প্রদানের কারণ উল্লেখ্য করেন যে,কসবা উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দ্বৈত দায়িত্ব পালন যা সংবিধান বিরোধী, কসবা উপজেলা শাখা ছাত্রলীগের ৬০ সদস্য বিশিষ্ট কমিটির সংখ্যা গরিষ্ট ৪০ সদস্যর অনাস্থা প্রদান,এমদাদুল হক পলাশের বিরুদ্ধে নানান অপকর্মের জড়িত থাকার অভিযোগ প্রদান এবং আরও বিবিধ অনৈতিক কর্মকান্ডে অভিযোগের ভিওিতে গৃহীত উপরোক্ত সিদান্ত। এই দিকে কসবা উপজেলা শাখা বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মো: মনির হোসেন দায়িত্ব পাওয়ায় কসবা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন ক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী ও সাধারণ সম্পাদক মোবারক হোসেন চৌধুরী নাছির।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares