Main Menu

কসবা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেনকে সংবর্ধনা প্রদানসহ মিষ্টি বিতরণ

[Web-Dorado_Zoom]

monir-pic-001কসবা প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ কসবা উপজেলা শাখার কসবা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক(১) মো:মনির হোসেনকে জেলা ছাত্রলীগ কমিটি কর্তৃক উক্ত উপজেলা শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করায় গতকাল শনিবার সন্ধ্যায় সুপার মাকের্ট চত্বরে এক সংবর্ধনা প্রদান সহ মিস্টি বিতরণ করা হয়।
কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া।
বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল,কসবা পৌরসভার সাবেক প্রশাসক এড.একেএম আজিজুর রহমান,কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন,কসবা থানা কমিউনিটি পুলিশিং কমিটির ষবাপতি সফিকুল ইসলাম ভুইয়া রগু,গোপীনাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম খান, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রেসক্লাব সভাপতি মো:সোলেমান খান,কসবা পৌর কাউন্সিলর আবু জাহের,জেলা যুবলীগ সদস্য সাখাওয়াত হোসেন,সাবেক ভিপি আলমগীর,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন রিমন,কাজী মানিক,ইফতারুল আলম জনি প্রমুখ।্অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক নেতা তারেক মাহমুদ।
কসবা উপজেলা শাখা বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মো: মনির হোসেন দায়িত্ব পাওয়ায় কসবা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন ক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী একই সাথে কসবা উপজেলা ছাত্রলেিগর নেতাকর্মীরা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares