কসবায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রুবেল আহমেদ : কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এ এস মনিরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া।
বিনাউটি ইউপি সদস্য হারিজ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মুসলিম উদ্দিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখর উদ্দিন আহাম্মদ খান, সাধারণ সম্পাদক মো. শরিফুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খান, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, কসবা পৌর বিএনপি সহ-সভাপতি মো. বশির আহাম্মদ চৌধুরী, জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট ইসমত আরা প্রমুখ। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কবির আহাম্মদ ভুইয়া বলেন তিনি বলেন, বেগম খালেদা জিয়ার অনবদ্য রাজনৈতিক জীবন, বেগম খালেদা জিয়া ছিলেন নারী শিক্ষা জাগরণের অগ্রদূত। তিনি উপবৃত্তি চালুর দেশের নারীদেরকে শিক্ষা গ্রহনে উদ্বুদ্ধ করেছিলেন। বিগত সরকারের বিনাদোষে জেল, জুলুম নির্যাতনের মাধ্যমে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। দলকে সুসংগঠিত রাখতে তিনি এত দুঃখ কষ্ট সহ্য করেছেন তা বলে শেষ করা যাবে না। আমরা অর্থাৎ দেশের মানুষ ছাড়া কেউ ছিলো না। উনাকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেটা খুব কষ্টদায়ক। বেগম খালেদা জিয়া কতটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন তাঁর মৃত্যুর পরে জানাজায় লাক্ষ লক্ষ মানুষের উপস্থিতি তার প্রমান। বেগম খালেদা জিয়ার গণমুখী কর্মকাণ্ড এবং সাহসী নেতৃত্ব বাংলাদেশকে পুনর্গঠনের পথে নতুন প্রেরণা জোগাবে। তিনি ছিলেন গণতন্ত্রের অদম্য কণ্ঠস্বর, আর তাঁর দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে। তিনি সকলের নিকট সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া কামনা করেন এবং সকলের নিকট বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।



















