Main Menu

কসবায় গণঅভ্যুত্থানে দুই আহত পেলেন সরকারী আর্থিক অনুদান

[Web-Dorado_Zoom]

কসবা  প্রতিনিধি ॥  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারীভাবে আর্থিক অনুদান পেলেন জুলাই গণঅভ্যুত্থানে আহত দুইজন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম দুই আহতের পরিবারের কাছে আর্থিক সহায়তাবাবদ চেক হস্তান্তর করেন। দুই ক্যাটাগরিতে দুইজন আহত তিন লক্ষ টাকা অনুদান পেয়েছেন।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, গত বছরের জুলাইয়ে সরকার পতনের গণঅভ্যুত্থানে অংশ নিয়ে আহত হয়েছিলেন কসবা উপজেলার ৮ জন ও নিহত হন একজন। পরে সরকারের নির্দেশনা অনুযায়ী তালিকা পাঠায় উপজেলা প্রশাসন। তাদের মধ্যে গুরুতর আহত ছিলেন উপজেলা রাইতলা গ্রামের আল আমিন। এখনো সে ক্ষতের যন্ত্রনা বয়ে বেড়াচ্ছে। বৃহস্পতিবার আটজন আহতের মধ্যে থেকে দুই জনের নামে সরকারী আর্থিক অনুদান এসেছে উপজেলা প্রশাসনের নিকট। তাদের মধ্যে “এ” ক্যাটাগরিতে ২ লক্ষ টাকা আর্থিক অনুদান পেয়েছেন উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামের মিয়া বাড়ির মোঃ সোহেল মিয়ার ছেলে মোঃ শাকিল মিয়া ও “বি” ক্যাটাগরিতে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা পেয়েছেন মুলগ্রাম ইউয়িনের জয়পুর গ্রামের আবদুল আলিম মিয়ার ছেলে দেলোয়ার হোসেন। এ ছাড়া রাইতলা গ্রামের আহত আল আমিন সরকারী আর্থিক অনুদান না পেলেও সম্প্রতি বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবি’র পক্ষ ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা পেয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বলেন, গত বছরে জুলাই অভ্যুত্থানে আহত এই উপজেলার ৮ জনের মধ্যে দ্ইু জনের নামে দুই ক্যাটাগরিতে তিন লক্ষ টাকা বরাদ্দ এসেছে। বৃহস্পতিবার আহতদের পরিবারের নিকট সেই অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares