Main Menu

এবার ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ পাড়া থেকে চলন্ত পারাবতে পাথর নিক্ষেপ, যুবক গুরুতর আহত

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে মোহাম্মদ আজাদ (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে জেলা শহরের কলেজপাড়া এলাকায়, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের অদূরে সিলেট থেকে ঢাকাগামী **পারাবত এক্সপ্রেস** ট্রেনে এ ঘটনা ঘটে।
ট্রেনের যাত্রী আকিব জাবেদ জানান, আজাদ সিলেট থেকে পারাবত এক্সপ্রেসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তিনি ট্রেনের ‘ঢ’ বগিতে বসেছিলেন। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কাছাকাছি কলেজপাড়া এলাকায় পৌঁছালে বাইরে থেকে ছোড়া একটি পাথর জানালা ভেদ করে এসে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর ট্রেনের অন্যান্য যাত্রীরা তাকে প্রাথমিকভাবে সহায়তা করেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। আশপাশের এলাকায় খোঁজ নিয়ে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা করা হবে।”
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares