Main Menu

উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির নেদারল্যান্ড যাত্রা:: জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন।

[Web-Dorado_Zoom]

mayor271015পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি আগামী ৩১ অক্টোবর নেদারল্যান্ডের হেগ-এ অনুষ্ঠিতব্য বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী নাগরিকদের সংস্কৃতি, মানবাধিকার ও সামগ্রিক উন্নয়নে কাজ করা বিশ্ব বিখ্যাত আন্তর্জাতিক সংগঠন “বাসুগ” এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক এক সেমিনারে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহনের জন্য ২৮ অক্টোবর নেদারল্যান্ড সফর করবেন।

জেলা আওয়ামীলীগের সভাপতি মহোদয়ের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত ¡পালন করবেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। গত ২৩ অক্টোবর হালদাপাড়াস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় মেয়র মোঃ হেলাল উদ্দিনকে এই দায়িত্ব প্রদান করা হয়। সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মোঃ হেলাল উদ্দিন, এড. আবু তাহের, মিসেস নায়ার কবির, এড. নূর মোহাম্মদ জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares