Main Menu

উপহার হিসেবে আখাউড়া দিয়ে ভারতে ৬০০ কেজি আম পাঠালো সরকার

[Web-Dorado_Zoom]
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি জাতের আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১২০টি কার্টনে ভর্তি আমবাহী একটি কাভার্ড ভ্যান ভারতের আগরতলা স্থলবন্দরে পৌঁছে। আমগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্ব পালন করে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য মৌসুমি ফল হিসেবে আম উপহার পাঠানো হয়েছে। সৌহার্দ্যপূর্ণ এ উপহার বিনিময়ের অংশ হিসেবে ত্রিপুরা রাজ্য সরকারও প্রতিবছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার বিখ্যাত ‘কুইন’ জাতের আনারস উপহার হিসেবে পাঠিয়ে থাকে।
সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূঁইয়া জানান, উপহারের আমগুলোর কাস্টমস কার্যক্রম সম্পন্ন করে সেগুলো আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে আমগুলো বিতরণ করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রতিবছরের এ ধরনের উপহার বিনিময় বাংলাদেশ ও ভারতের ত্রিপুরা রাজ্যের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares