Main Menu

উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর নারকীয় তাণ্ডব, ছাত্রলীগের তীব্র ক্ষোভ ও নিন্দা

[Web-Dorado_Zoom]

12540931_1003839729662054_7184352623587828322_n
“মাদ্রাসা ছাত্র নিহতের জের ধরে হেফাজতে ইসলাম ও উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর নারকীয় তাণ্ডব এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সদস্য ও সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি জননেতা হাজ্বী মাহমুদুল হক ভূঁইয়া’র বাস ভবনে হামলা ও লুটতরাজের ঘটনায় জেলা ছাত্রলীগের তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন” গত ১১ জানুয়ারি মাদ্রাসা ছাত্র ও মোবাইল দোকানীর মধ্যকার ঝগড়ার জের ধরে হামলা-ভাংচুর এর ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার জের ধরে ১২ জানুয়ারি সকালে হেফাজতে ইসলাম ও উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর নারকীয় তান্ডব, লুটতরাজ ও ভাংচুরের ঘটনায় জেলা ছাত্রলীগ বিস্ময় প্রকাশ করেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সদস্য ও সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি জননেতা হাজ্বী মাহমুদুল হক ভূঁইয়া’র বাস ভবনে হামলা ও লুটতরাজের ঘটনায় জেলা ছাত্রলীগের তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করছে এবং অনতিবিলম্বে সকল হামলাকারী জঙ্গি সম্প্রদায়ের সকল সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানানো হচ্ছে। যে সকল নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন তারা হলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিয়াউল আমিন জুয়েল, মিনহাজ মামুন, শামসুজ্জামান চৌধুরী পারভেজ যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আপন, মেহেদী হাসান লেনিন, আল-আমিন আহমেদ পলক, এহসানুর রেজা পুলক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন রিমন, তানভীর চৌধুরী সরকারী কলেজ শাখা ছাত্রলীগ সহ-সভাপতি ফিদা হাসান ফাহাদ সাংগঠনিক সম্পাদক হাসান আল ফারাবী জয় শহর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শাকিল সাহাবুদ্দিন সাজিব, সদস্য মহিবুল ইসলাম হৃদয়, মোরসালীন আহমেদ চৌধুরী, সাহাবুদ্দিন খান অভি, আশরাফ হোসেন রিয়াদ, মোঃ সাগর, মোঃ রাজন, সদর উপজেলা ছাত্রলীগ সদস্য ফজলে রাব্বী, জাকারিয়া ইসলাম অনিক, ইয়ামিন মিয়া আকরাম (প্রমুখ)। বার্তা প্রেরক: তাজুল ইসলাম আপন, যুগ্ম-সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares