আশুগঞ্জ টোলপ্লাজায় ভারতীয় কাতান শাড়িসহ প্রাইভেটকার আটক, গ্রেপ্তার ২
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৪২ পিস ভারতীয় কাতান শাড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার আটক এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার (২ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে গাড়িটি থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা ১৪২ পিস ভারতীয় কাতান শাড়ি এবং একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়।
এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আনন্দপুর গ্রামের সমবেশ পালের ছেলে সদেশ পাল এবং একই উপজেলার নরসিংহেরগাঁও গ্রামের মৃত আমির হোসেনের ছেলে কামাল হোসেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আশুগঞ্জ থানায় চোরাচালান-সংক্রান্ত আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
« সরাইলে টিভিতে খেলা দেখার কথা বলে বের হয়ে নিখোঁজ: সকালে যৌনাঙ্গে গুরুতর জখম অবস্থায় উদ্ধার (Previous News)



















