আশুগঞ্জে স্কুলের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
[Web-Dorado_Zoom]
আশুগঞ্জ উপজেলার তালশহরে একটি স্কুল ভবনের ছাদ থেকে পড়ে তাকিয়ুর রহমান (১৬) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে তালশহর বাজার সংলগ্ন তালশহর হাইস্কুল ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাকিয়ুর রহমান উপজেলার তালশহর পশ্চিম পাড়ার বাসিন্দা মোহাম্মদ কুদ্দুসের ছেলে। এবং এ এ আই উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এ এ আই উচ্চ বিদ্যালয়ের ভবনের তৃতীয় তলার ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় তাকিয়ুর রহমান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুল ভবন থেকে পড়ে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহ বর্তমানে নিহতের বাড়িতে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত কিশোরের পরিবারের সদস্যদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
« রুমিন ফারহানাকে শোকজ, স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ (Previous News)
(Next News) ৫৪ বছর যারা স্বাধীনতা -সার্বভৌমত্ব ও মুক্তির কথা বলেছে তাদেরকে খুন-গুম করা হয়েছে:: জামায়াত কেন্দ্রীয় শুরা সদস্য আতাউর রহমান »



















