Monday, January 19th, 2026
ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসন : জামায়াতের ছয় প্রার্থীর মধ্যে সম্পদে শীর্ষে আতাউর, আয়ে মহসীন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামীর প্রার্থীদের একজনের সম্পদ কোটি টাকার ওপরে। স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে সবচেয়ে বেশি সম্পদ ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের প্রার্থী মো. আতাউর রহমানের। তিনি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া সম্পাদক। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ৯ লাখ ২৮ হাজার টাকা। তবে অস্থাবর সম্পদ ও বার্ষিক আয়ে এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের প্রার্থী মো. মহসীন। প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম সম্পদ আছে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের প্রার্থী এ কে এম আমিনুল ইসলামের। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তাঁর মোট সম্পদ ৮ লাখ ১৫ হাজারRead More
ডিজিটাল লটারি বাতিল ও শাখা বৃদ্ধির দাবিতে আখাউড়ায় শিক্ষার্থী-অভিভাবকের ব্যতিক্রমী প্রতিবাদ
আখাউড়ায় স্কুলে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি পদ্ধতি বাতিল ও অতিরিক্ত শাখা বৃদ্ধির দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এক শিক্ষার্থী ও তার অভিভাবক। সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আখাউড়া উপজেলার নাসরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থী পূর্ণতা ও তার মা লাকি বেগম অংশ নেন। এ সময় কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবক তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। প্রতিবাদকারী লাকি বেগম বলেন, ডিজিটাল লটারির কারণে অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তি থেকে বঞ্চিত হয়েছে। তাই এ পদ্ধতি বাতিল করে অতিরিক্তRead More
প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পর এবার উল্টো প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন তিনি। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন অভিযোগ তোলার পাশাপাশি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও প্রশ্ন তোলেন। রুমিন ফারহানা বলেন, ‘আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাইনি। আশুগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকের দেখানো বৃদ্ধাঙ্গুলির কথা বলতে গিয়ে আমি এ রকম দেখায় বলেছি।আমার এক অপরাধের বিরুদ্ধে (যদি হয়ে থাকে) তিনবার সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে। আমি এমন প্রশাসনের অধীনে কিভাবে নির্বাচন করি, যারা অলরেডি বায়াস্ট।’ তিনি আরোRead More
আশুগঞ্জে যৌথবাহিনীর অভিযানের খবর পেয়ে পালালেন সাবেক জেলা পরিষদ সদস্য, এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
আশুগঞ্জ উপজেলায় সাবেক জেলা পরিষদ সদস্য ইমান উদ্দিন চৌধুরীর বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে একটি এয়ারগান ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলার দক্ষিণ তারুয়া গ্রামের নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে জেলা পরিষদ সদস্য ইমান উদ্দিন চৌধুরী ও তার ছোট ভাই আলাল উদ্দিন চৌধুরী বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যান। উল্লেখ্য, এর আগেও গত বছরের ১০ মে দক্ষিণ তারুয়া গ্রামে যৌথবাহিনীর অভিযানে ইমান উদ্দিন চৌধুরীর বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়েছিল। আশুগঞ্জRead More
৫৪ বছর যারা স্বাধীনতা -সার্বভৌমত্ব ও মুক্তির কথা বলেছে তাদেরকে খুন-গুম করা হয়েছে:: জামায়াত কেন্দ্রীয় শুরা সদস্য আতাউর রহমান
রুবেল আহমেদ : বিগত ৫৪ বছর যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য কথা বলেছে, যারা এদেশের মানুষের সত্যিকারের মুক্তির জন্য কথা বলেছে তাদেরকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য ও কসবা-আখাউড়া সংসদীয় আসনে জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী মোঃ আতাউর রহমান সরকার। শনিবার (১৮জানুয়ারি) কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের জামাত ইসলামির উদ্যোগে বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদি ও শহীদ জুবায়ের ওমর খান স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, যারা নতুন বাংলাদেশের জন্য লড়াই করে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেRead More
আশুগঞ্জে স্কুলের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
আশুগঞ্জ উপজেলার তালশহরে একটি স্কুল ভবনের ছাদ থেকে পড়ে তাকিয়ুর রহমান (১৬) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে তালশহর বাজার সংলগ্ন তালশহর হাইস্কুল ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাকিয়ুর রহমান উপজেলার তালশহর পশ্চিম পাড়ার বাসিন্দা মোহাম্মদ কুদ্দুসের ছেলে। এবং এ এ আই উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এ এ আই উচ্চ বিদ্যালয়ের ভবনের তৃতীয় তলার ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় তাকিয়ুর রহমান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসাRead More
রুমিন ফারহানাকে শোকজ, স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের অভিযোগ এনে স্বশরীরে হাজির হওয়ার জন্য বলেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক। রবিবার রাতে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে ২২ জানুয়ারি সকাল ১১টায় স্বাক্ষরকারির কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখা দিতে বলা হয়। এর আগে রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ করা হয়েছে। সহকারি রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুবকর সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এক অভিযোগ আনা হয়। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুলRead More
রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ, ব্যবস্থা নিতে চিঠি
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের পাশাপাশি ‘মব’ সৃষ্টির অভিযোগ করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুবকর সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ অভিযোগ আনা হয়। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে গত শনিবার এ চিঠি পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। চিঠিতে অভিযোগ করা হয়, সরাইলের ইসলামাবাদ গ্রামে পেন্ডেল করে বিশাল জনসমাবেশের আয়োজন করেন রুমিন ফারহানা, যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসানRead More
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মুশফিকুর রহমান
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি তিনি রোববার রাতে (১৮ জানুয়ারি) হাতে পেয়েছেন। মুশফিকুর রহমান বিশ্বব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক। তাঁর চূড়ান্ত মনোনয়নের খবরে কসবা ও আখাউড়া উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি থেকে একাধিক ব্যক্তিকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়ায় দীর্ঘদিন ধরে নেতা-কর্মীদের মধ্যে আলোচনা, বিভ্রান্তি ও উৎকণ্ঠা বিরাজ করছিল। শেষ পর্যন্ত মুশফিকুর রহমানকে ধানের শীষRead More



















