Main Menu

আশুগঞ্জে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

[Web-Dorado_Zoom]
আশুগঞ্জে কয়েকজন যুবক মিলে এক কিশোরীকে জোরপূর্বকভাবে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় ওই কিশোরীকে পরিবারের লোকজন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এর আগে গত ১০ জুন আশুগঞ্জ উপজেলা শহরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই কিশোরী কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খাউজি গ্রামের মেয়ে। পেশাগত কারণে পরিবারটি আশুগঞ্জের কলাবাগান এলাকায় ভাড়া বাসায় থাকেন।
কিশোরীর পরিবার জানান, গত ১০ জুন রাত ৮টার দিকে ওই কিশোরীকে তার মা দোকান থেকে রুটি কিনতে পাঠায়। দোকানে যাওয়ার সময় স্থানীয় যুবক জাকারিয়া, অনিকসহ তিন যুবক ওই কিশোরীকে ডেকে পাশ্ববর্তী একটি ভবনের পাঁচতলায় নিয়ে যায়। সেখানে তাকে হাত পা বেঁধে জোরপূর্বকভাবে গণধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে বললে তার পিতা ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। ভয়ে ওই কিশোরী কিছু না বললেও দুইদিন পর তার শারীরিক ভাবে অসুস্থ হলে সে তার মাকে বিষয়টি খুলে বলে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল আলম চৌধুরী (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ ভুক্তভোগী পরিবারের সাথে কথা হয়েছে। এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার রতন কুমার ঢালি জানান, ভুক্তভোগী ওই কিশোরী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে। তার শারীরিক পরীক্ষা নিরিক্ষার রিপোর্ট পেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares