Main Menu

আগামী ৫ নভেম্বর শনিবার অটো রিকসা, অটো টেম্পু পরিবহন মালিক সমিতির নির্বাচন

[Web-Dorado_Zoom]

nirডেস্ক ২৪:: আগামীকাল ৫ নভেম্বর শনিবার জেলা অটো রিকসা, অটো টেম্পু পরিবহন মালিক সমিতির (রেজিঃ নং- চট্ট-১৮৭১) ত্রি- বার্ষিক নির্বাচন ২০১৬ পূর্ব মেড্ডাস্থ অটো টার্মিনালে অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর। নির্বাচন তদারকি ও পর্যবেক্ষন করবেন আঞ্চলিক শ্রম দপ্তর কুমিল্লার সহকারী শ্রম পরিচালক আফরোজা বেগম।

একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসন, প্রতিদ্বন্ধি প্রার্থীসহ সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন নির্বাচন উপ কমিটির চেয়ারম্যান হাজী মোঃ নিজাম উদ্দিন সর্দার, সদস্য সচিব এডঃ মোঃ মোরজান মিয়া, সদস্য মোঃ তোফাজ্জল হোসেন জীবন, হাজী মোঃ আক্কাস মিয়া, মোঃ এরশাদুর রহমান লিটন, মোঃ আবুল কাসেম কিরণ।

উল্লেখ্য নির্বাচনে ১৯ সদস্য বিশিষ্ট দুটি প্যানেলে কাউসার- বাহার পরিষদ ও মিজান- কুদ্দুস পরিষদ প্রতিদ্বন্ধিতা করবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares