আখাউড়া থানার পাশে বিস্ফোরণ, ককটেল নাকি পটকা খতিয়ে দেখছে পুলিশ
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা এলাকার পাশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরিত ককটেলের একটি ছবি ছড়িয়ে পড়লেও ঘটনাটি ককটেল বিস্ফোরণ কি না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আখাউড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক তানভীর আহমেদ জানান, থানার পাশের একটি হিন্দু বাড়িতে অনুষ্ঠান চলছিল। সেখানে পটকা ফাটানোর কারণে বিস্ফোরণের শব্দ হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিস্ফোরিত ককটেলের ছবিকে কেন্দ্র করে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা হয়নি।
« নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, জাল পুড়িয়ে বিনষ্ট (Previous News)



















