Main Menu

আখাউড়ায় রেলওয়ে স্টেশনে তরুণীকে উত্ত্যক্ত করায় যুবকের এক বছরের কারাদণ্ড

[Web-Dorado_Zoom]
আখাউড়া রেলওয়ে জংশনে তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগে জনি মিয়া (২৫) নামক যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ এপ্রিল) দুপুরে আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ এ দণ্ডাদেশ প্রদান করেন। জনি মিয়া নরসিংদী জেলার রায়পুর উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের বাসিন্দা হোসেন মিয়ার ছেলে।
স্টেশন সুপার ও আদালত সূত্রে জানা গেছে, আখাউড়া রেলওয়ে স্টেশনে এক নারীকে ইভটিজিং করায় ওই নারীর বাবা নিরাপত্তা বাহিনীর সদস্যকে জানায়। পরে স্টেশন সুপারিন্টেনডেন্টের সহযোগিতায় নিরাপত্তাবাহিনীর সদস্যরা জনি মিয়াকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ বলেন, নারীদের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতিতে অটল। স্টেশনে যাত্রী নিরাপত্তা বিঘ্নিত করলে কাউকে ছাড় দেওয়া হবে না। দন্ডিতকে রেলওয়ে পুলিশের হাজতে প্রেরণ করা হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares