Main Menu

৪০ বছরের বিরোধ মেটাতে নবীনগরের উরখুলিয়া গ্রামে শান্তি সমাবেশ

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৩ মার্চ) উপজেলার উরখলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক সাহেবের বাড়ির আঙিনায় আয়োজিত এ সমাবেশে গ্রামের ছাত্র,জনতা,যুবক,প্রবাসি,বৃদ্ধ ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় উরখলিয়া গ্রামের অন্যতম সমাজসেবক আব্দুল আউয়াল তার বক্তব্যে বলেন, গত ৪০ বছরে গ্রামে অন্তত ১০ জন মানুষের মৃত্যু হয়েছে, যার পেছনে ছিল পারস্পরিক হিংসা ও অহংবোধ। মতানৈক্যের কারণে দুই পক্ষের মানুষ একসাথে বসবাস করতে পারেনি, এমনকি মানুষকে কখনও কখনও কবরস্থানেও ঘুমাতে হয়েছে।
তিনি বলেন,গত দশ বছরে এ গ্রামসহ মনিরপুর,ভৈরবনগর,বিদ্যাকুটে প্রায় ২১ কি:মি: রাস্তা পাকাকরন করা হয়।নদী ভাঙ্গন রোধে সরকারি সহযোগিতায় সড়কের পাশে ব্লক ব্যবহার করা হয়েছে।গ্রামের সাধারণ মানুষের কল্যাণে তিনি কোনো দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত হননি এবং আজীবন এই জনপদের মানুষের জন্য কাজ করে যেতে চান।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক ফিরোজ মিয়া,মসজিদের ইমাম সাজিদ বিন নূর, মো.শামসুল হক,নবীনগর উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতা সহ সাহেব সর্দার,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ জন উপস্থিত ছিলেন।
সমাবেশে উপস্থিত বক্তারা গ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সকলকে গ্রামের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares