Main Menu

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন ও তিনদিন কালোব্যাজ ধারণের কর্মসূচি

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগের দুইগ্রুপে সংঘর্ষ চলাকালে সম্প্রতি গুলীতে নিহত স্থানীয় তরুন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাকান্ডের প্রতিবাদ ও খুনীদের বিচারের দাবিতে আজ শুক্রবার বেলা ১১ টায় নবীনগর ডাকবাংলো সড়কে ‘নবীনগর থানা প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় সংবাদকর্মীদের পাশাপাশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নিয়ে আয়োজকদের সাথে একাত্মতা ঘোষণা করেন। নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি এম কে জসিম উদদীনের পরিচালনায় এ মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন- স্থানীয় আওয়ামীলীগ নেতা মো. নাছির উদ্দিন, ইসলামী ঐক্য জোট নেতা মাউলানা মেহেদি হাসান, নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরাম সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, সামাজিক সংগঠন নোঙ্গরের আহবায়ক ও তিতাস নিউজের সম্পাদক মিঠু সূত্রধর পলাশ, থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ জয়, সাংবাদিক বর্ষন ফারহান বাবুল, মো. কাউছার আলম, হেদায়েত উল্লাহ প্রমুখ। বক্তারা সাংবাদিক মুজাক্কির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares