সরাইলে ২১টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৩২ হাজার টাকা
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযান চালিয়ে ২১টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত ৩৬৫ মিটার পাইপলাইন অপসারণ ও জব্দ করা হয়েছে। পাশাপাশি আইন অমান্যকারীদের কাছ থেকে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল হক সজীব।
বিজিডিসিএল সূত্রে জানা গেছে, বাংলাদেশ গ্যাস আইন, ২০১০, বাংলাদেশ গ্যাস (সংশোধন) আইন, ২০২৬ এবং সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ২১টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও নিষ্ক্রিয় করা হয়। এ ছাড়া সংযোগগুলোতে ব্যবহৃত ৩/৪ ইঞ্চি ব্যাসের ৩৬৫ মিটার পাইপলাইন অপসারণ ও জব্দ করা হয়। একই সঙ্গে প্রায় ১৮৫ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক সম্পূর্ণ নিষ্ক্রিয় করা হয়েছে।
অভিযানে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে বিজিডিসিএলের ব্রাহ্মণবাড়িয়া বিক্রয় কার্যালয় ও জনসংযোগ বিভাগের কর্মকর্তাসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
« ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে সিরাজুল ইসলামের আকস্মিক পরিদর্শন, তিন দিনের প্রশিক্ষণে ১৫-২০ হাজার টাকা আদায়ের অভিযোগ (Previous News)
(Next News) কসবায় সাব্বির হত্যা মামলার আরেক আসামি ঢাকায় গ্রেপ্তার »



















